নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ পৌরসভায় ১৬ কোটি ৫১ লাখ ৯২ হাজারা ৩শ ৪১ টাকা ব্যয়ে মোট ১৯টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ৭ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৩শ ৪০ টাকা ব্যয়ে ৯টি সড়ক উন্নয়ন এবং ৮ কোটি ৯২ লাখ ৩৭হাজার ১ টাকা ব্যয়ে সড়ক সংলগ্ন ১০টি ড্রেন নির্মান। নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি এই তথ্য প্রদান করেছেন।
সূত্রমতে প্রকল্পাধীন উন্নীতকৃত সড়কগুলো হচ্ছে ১ কোটি ১২ লাখ ৩০ হাজার ৪০২ টাকা ৪৭ পয়সা ব্যয়ে তুলশীগঙ্গা ব্রীজ থেকে বাইপাস সড়কের তালতলী পর্যন্ত মোট ২৭৯০ মিটার সড়ক ব্রিক সোলিং, ৪০ লাখ ৩শ ২৩ টাকা ৩০ পয়সা ব্যয়ে আরজি নওগাঁ লাটাপাড়া মোড় থেকে দপ্তরীপাড়া মোড় ও তেতুলতলা থেকে আরজিনওগাঁ ডাঙ্গাপাড়া পর্যন্ত মোট ১০৭০ মিটার সড়ক ব্রিক সোলিং, ২ কোটি ২ লাখ ৬৮ হাজার ২শ৮ টাকা ২০ পয়সা ব্যয়ে কে ডি স্কুলের মোড় থেকে বাইপাস সড়ক সেতু ভায়া ডিগ্রিকলেজ (সাইডড্রেনসহ) ব্রিক সোলিং ও বিহারী কলোনী বাজার থেকে সলিমুল্লাহ খানের বাড়ি পর্যন্ত আর সিসি রোড ৩৩৬৫ মিটার, ৫৫ লাখ ৪০ হাজার ৩২ টাকা ২৫ পয়সা ব্যয়ে ব্যজের মোড় থেকে নবাব চশমা ঘর পর্যন্ত ৩০৮ মিটার সিসি রোড, ২২ লাখ ৬২ হাজার ৯৫৪ টাকা ৪০ পয়সা ব্যয়ে আরজিনওগাঁ দপ্তরীপাড়া মোড় থেকে সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউট পর্যন্ত ভায়া কুদ্দুস সোপ ৬৮০ মিটার ব্রিক সোলিং সড়ক, ৮৭ লাখ ৬২ হাজার ৪শ ২৬ টাকা ১৬ পযসা ব্যয়ে পার-নওগাঁ হোটেল অবকাশ হতে স্যান্যালবাড়ি মোড় পর্যন্ত আরসিসি রোড ও সিরাজ বাজারের বাড়ি হতে সুলতানপুর পূর্বপাড়া পর্যন্ত ১৬৩০ মিটার আরসিসি রোড, ৩৭ লাখ ৮ হাজার ২শ ৫২ টাকা ৬ পয়সা ব্যয়ে উত্তরা প্রাথমিক বিদ্যালয় হতে বিএভিএস রোড পর্যন্ত আরসিসি ও ইকলপাড়া পলল নিবাস থেকে মালেকা ক্লিনিক পর্যন্ত মোট ৫১৫ মিটার আরসিসি রোড, ৫৪লাখ ৫ হাজার ৬শ ৪ টাকা ৮ পয়সা ব্যয়ে পার্ক রোড থেকে মেইন সড়ক ভায়া ইকবাল হাউস আরসিসি ও কোল্ড ষ্টোরেজ থেকে পার্ক রোড পর্যন্ত মোট ৬৫৫ মিটার আরসিসি রোড এবং ১ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ১৩৬ টাকা ৮৬ পয়সা ব্যয়ে নবাব চশমা ঘর হতে মুক্তির মোড় পর্যন্ত দুইপার্শ্বে ফুটপাথসহ মোট ৯৮৫ মিটার ব্রিক সোলিং রোড।
প্রকল্পাধীন ড্রেনসমূহ হচ্ছে ৩৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৭ টাকা ৪৭ পয়সা ব্যয়ে ডিগ্রি কলেজ থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পর্যন্ত ৬শ মিটার আরসিসি ড্রেন নির্মান, ৩ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ২০২ টাকা ৭৪ পয়সা ব্যয়ে ১০৯০ মিটার দীর্ঘ উকিলপাড়া থেকে দূর্গাপুর পর্যন্ত শুয়োরমারী আরসিসি ড্রেন নির্মান, ১ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ৭৫৪ টাকা ৮ পয়সা ব্যয়ে জনকল্যান থেকে দূর্গাপুর বিল পর্যন্ত ৪১০ মিটার ড্রেন নির্মান, ১ কোটি ২০ লাখ ৩ হাজার ৯৬৪ টাকা ৪৩ পয়সা ব্যয়ে উকিলপাড়া রেডক্রিসেন্ট থেকে কাজিরমোড় পর্যন্ত ভায়া এটিম মাঠ জনতাব্যাংক মোট ১১৬৯ মিটার ড্রেন নির্মান, ৬২লাখ ৭৬ হাজার ৮১১ টাকা ৫০ পয়সা ব্যয়ে কে ডি স্কুলের মোড় থেকে বাইপাস ব্রীজ ভায়া ডিগ্রি কলেজ মোড় মোট ৭৯০ মিটার আরসিসি ড্রেন নির্মান, ৩১ লাখ ৫৩ হাজার ৬১১ টাকা ৬ পয়সা ব্যয়ে ব্রীজ মোড় হতে কাচারী রোড নবাব চশমাঘর পর্যন্ত মোট ৪০৮ মিটার ড্রেন নির্মান, ৪৯ লাখ ৯০ হাজার ৪৩৪ টাকা ৩০ পয়সা ব্যয়ে আরজি নওগাঁ দপ্তরীপাড়া হতে সমবায় প্রশিক্ষন কেন্দ্র পর্যন্ত মোট ৬৮০ মিটার ড্রেন নির্মান, ২৫ লাখ ৩১ হাজার ২৭ টাকা ৯৮ পয়সা ব্যয়ে উত্তরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিএভিএস পর্যন্ত সিসি ও পলল নিবাস থেকে মালেকা ক্লিনিক পর্যন্ত মোট ৪১৫ মিটার ড্রেন নির্মান, ৩৪ লাখ ৯২ হাজার ৭১১ টাকা ৪৯ পয়সা ব্যয়ে নবাব চশমাঘর থেকে মুক্তিরমোড় পর্যন্ত ভায়া কে ডি স্কুল মোট ৪শ মিটার ড্রেন নির্মান এবং ২৩ লাখ ৪৬ হাজার ৬শ ১৭ টাকা ৬০ পয়সা ব্যয়ে পার্ক রোড থেকে নওগাঁ মেইনরোড পর্যন্ত ভায়া ইকবালের বাড়ি পর্যন্ত মোট ৩৩০ মিটার ড্রেন নির্মান।

এই সড়ক এবং ড্রেনগুলো নির্মান করা হলে নওগাঁ শহরবাসীর যোগাযোগ এবং শহরবাসীর পানি নিস্কাশনের ক্ষেত্রে অধিকতর সুযোগ সুবিধা সৃষ্টি হবে বলে শহরবাসী মনে করেন।
স/শ










