সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ষপূতি পালন

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ষপূতি পালন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২২ বছর পূর্তি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, শ্রমিক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক।
উৎসব পালন উপলক্ষে সকালে নওগাঁ সরকারী জিলা স্কুল মাঠ থেকে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সংগঠনের সভাপতি মোসাদ্দুর রহমান রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল ও সংগঠনের সাধারন সম্পাদক আতিকুর রহমান বিদ্যুৎ প্রমুখ।
বিকেলে দু:স্থ ও অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/শ