সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি‘র সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলীর ইন্তেকাল

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি‘র সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
কি বড়, কি ছোট, সালাম দিয়ে এগিয়ে গিয়ে কুশল বিনিময় ও আলাপ করাই ছিল তাঁর স্বভাব। সদালাপি মানুষটিকে নওগাঁ শহরের সবায় চিনতেন। আর স্বভাব সুলভ মিষ্টভাষির কারনে তাঁর সাথে গল্প করতেও পছন্দ করতেন সব শ্রেনীর মানুষ। নওগাঁর সেই সমাজ সেবক প্রিয় মানুষ নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি‘র সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই-এর সাধারন পরিষদ সদস্য, নওগাঁ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ আহম্মদ আলী ইন্তেকাল করেছেন ( ইন্না……রাজিউন)।

 
শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নওগাঁ বাজারের বঙ্গবন্ধু সড়কের মোহাম্মদী মার্কেট সংলগ্ন তাঁর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মরহুম আহম্মদ আলী বিশিষ্ট ব্যবসায়ি মরহুম আলহাজ জালাল উদ্দীনের জৈষ্ঠ ছেলে। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 
শনিবার বাদ যোহর নওগাঁ নওযোয়ান মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর খবর পেয়ে ওই রাতেই পাট ও বস্ত্র মন্ত্রী মুহম্মদ ইমাজ উদ্দীন প্রামানিক এমপি, জাতীয় সংসদের হুইপ এ্যাডঃ আলহাজ শহীদুজ্জামান সরকার এমপি, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুর হক সনি, চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, বিভিন্ন রজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বাস ভবনে গিয়ে পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 
আলহাজ্ব আহম্মদ আলী নওগাঁ ডায়বেটিক সমিতির আজীবন সদস্য, নওগাঁ করোনেশন হল সোসাইটির আজীবন সদস্য, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি, নওগাঁ ব্লাড ব্যাংকের আজীবন সদস্য, নওগাঁ টেনিস ক্লাবের আজীন সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সংশ্লিষ্ট ছিলেন। মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে নওগাঁ চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আহবানে শনিবার দুপুর পর্যন্ত ব্যবসায়িরা তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
স/শ