নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় পুলিশ মেমোরিয়াল দিবস পালিত হয়েছে। কর্তব্যকালীন আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের লক্ষে বুধবার বেলা ১১টা থেকে পুলিশ লাইন্স ড্রিল শেড-এ জেলা পুলিশের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, মান্দা থানার অফিসার্স ইনচার্জ আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুস সাত্তার,এএসআই সোহেল রানা, এএসআই আছিয়া খাতুন এবং কনষ্টেবল আল মামুন।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যূবরনকারী পুলিশ সদস্যদের মধ্যে নারায়নগঞ্জ শহরে সড়ক দূর্ঘটনায় নিহত পরিদর্শক বেলাল হোসেন, মুন্সিগঞ্জে আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপনকে কন্দ্রে করে উত্তেজিত জনতার মারপিটে নিহত এস আই মতিয়ুর রহমান, সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই আব্দুল হামিদ, ঢাকায় চেকপোষ্টে ডিউটিরত অবস্থায় ট্যাক্সীক্যাবের ধাক্কায় নিহত কনষ্টেবল শ্রী নিরেন পাহান, বিশ্ব ইস্তেমায় কর্তব্যরত অবস্থায় গাড়ী চাপায় নিহত কনষ্টেবল আব্দুস সাত্তার, ইউপি নির্বাচনে ডিউটি পালনকালে নন্দিগ্রামে সড়কদুর্ঘটনায় নিহত কনষ্টেবল উৎপল চন্দ্র সরকার, কর্তব্যরত অবস্থায় বুকের ব্যাথায় মৃত্যুবরনকারী কনষ্টেবল শ্যামাচরন দাস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত কনষ্টেবল শামীম হোসেনের পরিবারের সদস্যদের ক্রেষ্ট এবং উপহার তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এর আগে জেলা পুলিশের সকল সদস্য, সিভিল কর্মচারী এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরনকারী পুলিশ পরিবারের সদস্যদের সমন্বয়ে একটি র্যালীসহ পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার মোজাম্মেল হক।
স/শ










