সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক, অপহৃত ব্যাক্তি জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক, অপহৃত ব্যাক্তি জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেক,

নওগাঁয় অপহৃত ১ জন উদ্ধারসহ অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক করেছে র‌্যাব। গতকাল বিকাল ৪টায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর বাজারস্থ চৌরাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

এঘটনার অপহৃত ভিকটিম গওগাঁ জেলার ধামুরহাট থানাধীন আগরাদিগন এলাকার আলহাজ্ব শহিদুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫০) কে জীবিত উদ্ধার করা হয়।

 

আটককৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, গওগাঁ জেলার পত্নীতলা থানাধীন হরিরামপুর এলাকার আব্দুর রহিমের ছেলে রশিদুল ইসলাম (২৫), আলহাজ্ব লুতফর রহমান মাস্টারের ছেলে কোরবান আলী সরদার (৩৫) ও ইসাহাক সরদারের ছেলে সুমন মাহমুদ (২২)।

 

র‌্যাব জানায়, গত ২১ জানুয়ারি বিকাল ৪টায় আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ভিকটিমকে তিন জন মিলে জোরপূর্ব একটি গাড়িতে তুলে উঠিয়ে নিয়ে যায়। তাকে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে দেড় লাখ টাকা দাবী করে।

 

এ ঘটনার ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল এডি জহুরুল ইসলামের নেতৃত্বে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর বাজারস্থ চৌরাস্তা মোড় এলাকায় অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে রোববার বিকাল ৪টায় অভিযান পরিচালনা করে। আভিযানে অপহরণ কারী চক্রের ৩ সদস্য রশিদুল ইসলাম, কোরবান আলী সরদার ও সুমন মাহমুদ কে ৫ টি মোবাইল, ৮ টি সীম কার্ড ও নগদ ৪৭  হাজার টাকা সহ আটক করে এবং অপহৃত ভিকটিম  নজরুল ইসলাম’কে জীবিত উদ্ধার করে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

স/অ