সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁর পত্নীতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২১ মে ২০১৭১ মিনিট পড়া
নওগাঁর পত্নীতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার পত্নীতলা ইউনিয়নের সন্তোষপাড়া-কঞ্চিপুকুর গ্রামের মাঝমাঝি মাঠের একটি আম বাগানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, উপজেলার পত্নীতলা ইউনিয়নের সন্তোষপাড়া-কঞ্চিপুকুর গ্রামের মাঝমাঝি মাঠের একটি আম বাগানের পাশ থেকে স্থানীয় লোকজন একটি যুবকের লাশ দেখতে পায়। পরে এ খবরটি ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

 
তিনি আরো বলেন, লাশের পড়নে লাল রঙের হাফ প্যান্ট ও ভিতরে কালো-গাঢ় সবুজ রঙের আনডার হাফ প্যান্ট ও গায়ে সাদা রঙের সেন্ডল গেঞ্জি রয়েছে। এছাড়া ওই লাশটির পাশে দুইটি লাল গামছা ও কালো রঙের ফুল হাতা দুইটি গেঞ্জি পড়ে ছিল। লাশটির পিঠে আঘাতের একটি চিহ্ন, বাম হাতে পুরানা পোড়া দাগ, ডান হাতের কব্জির উপরে প্রায় ৪ ইঞ্চি চামড়া উঠে গেছে ও মাজায় কালো রঙের নীল (ডোর/কার) এর সাথে একটি চাবি বাঁধা আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে।
স/শ