সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক৬ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি :

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) দিনব্যাপী নওগাঁ সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ইটভাটা মালিকদের অর্থদণ্ডের এ রায় দেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. আহসান হাবিব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি জানার পর অবৈধ ভাটাগুলোতে অভিযান চালানো হয়েছে। এ সময় সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মণ্ডল ব্রিকসকে ২ লাখ, মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১ লাখ, মেসার্স সীমানা ব্রিকসকে ২ লাখ, মেসার্স শাপলা ব্রিকসকে ২ লাখ, মেসার্স মান্দা ব্রিকসকে ১ লাখ টাকা মিলিয়ে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।