সদ্য প্রকাশিত
ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
নওগাঁ

নওগাঁয় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি :
 নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার মাতাজিহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, বেশি দামে পণ্য বিক্রি ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে আর্শিবাদ ভ্যারাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও খাবারে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রনের দায়ে শুভজিৎ হোটেলকে ৩ হাজার, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বেলাল স্টোরকে ১ হাজার ও পণ্যে মোড়ক ব্যবহার না করায় আকাশ কসমেটিকসকে ৫০০ টাকাসহ মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে মাতাজিহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ও উপস্থিত ছিলেন।