সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নওগাঁ

নওগাঁয় নবান্ন উৎসব 

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় নবান্ন উৎসব 
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নবান্ন উৎসব পালিত হয়েছে।  বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় শহরের মুক্তির মোড়ে সমবায় চত্বরে স্থানীয় ঐকতান সংগীত সংস্কৃতি সুজন সংগঠন এই উৎসবের আয়োজন করে।
বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা এ্যাকউন্টস এন্ড ফিনান্স অফিসার খান মোঃ মজহারুল ইসলাম এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
এ সময় নওগাঁ নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, নওগাঁ থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলামসহ শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
নওগাঁর বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত শিল্পী কলা কূশলীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।