সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় নগদ অর্থসহ দুই চাঁদাবাজ আটক

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় নগদ অর্থসহ দুই চাঁদাবাজ আটক
নওগাঁ প্রতিনিধি: 
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা এলাকা থেকে চাঁদাবাজির নগদ অর্থ ও সরঞ্জামসহ দুই চাঁদাবাজকে আটক করেছে এ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গতকাল আটক করে মঙ্গলকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, উপজেলার পশুরামপুর গ্রামের মৃত হুজুর আলী মন্ডলের ছেলে মো. আব্দুর রাজ্জাক ও একই এলাকার দূর্গাপুর গ্রামের মো. তহিদুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে রাজনীতিবীদ ও প্রভাশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, আটককৃত রাজ্জাক দীর্ঘদিন ধরে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোবরচাঁপা এলাকায় কাঁচা সবজি ও পণ্যবাহী ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল।
আটকৃত তহিদুল রাজ্জাকের সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানার গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে রাজ্জাক ও তহিদুল কে আটক করে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।