সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নওগাঁ

নওগাঁয় কবিতা উৎসব

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় কবিতা উৎসব

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সাহিত্য পরিষদ এর ৬ষ্ঠ বর্ষপূতি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় বিজয় স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। পরে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ সামসুল হক, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাহিত্য পরিষদ এর সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন সহ কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার আগে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এর পর বেলা ১১টায় নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজে অডিটোরিয়ামে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান। এসময় প্রায় ৫০জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।