সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নওগাঁ

ধামইরহাটে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
ধামইরহাটে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যকে অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

 
গ্রেফতারকৃত ডাকাত সদস্য হলেন,  উপজেলার দিলালপুর গ্রামের ওসমান আলীর ছেলে ছানোয়ার হোসেন (৪৫)

 
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত প্রায় ২ টার সময় ধামইরহাট থানার অফিসার ইনচাজ সিকদার মশিউর রহমানের নেতৃত্বে এসআই শাহীন চৌধুরী ও মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সদস্য ছানোয়ারকে  তার নিজ বাড়ী থেকে ১টি পিস্তল (শার্টার গান) ও ২ রাউন্ড তাজা বুলেট সহ আটক করেছে।

 

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন চৌধুরী জানান, আটককৃত ডাকাত ছানোয়ারের বিরুদ্ধে পার্শ্ববর্তী পত্নীতলা থানায় ডাকাতি মামলা রয়েছে এবং সে বিভিন্ন হত্যা ও একাধিক মামলার আসামী বলে জানা গেছে।

স/শ