সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

তিউনিস প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Silk City১৫ জুলাই ২০২৪২ মিনিট পড়া
তিউনিস প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় তিউনিসার প্রেসিডেন্ট প্রাসাদ কার্থেজে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস জানায়, তিউনিস প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ ও তিউনিসিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিউ‌নিস প্রেসিডেন্ট সহযোগিতা আরও জোরদার করতে তিউনিসিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার ওপরও জোর দেন।

রাষ্ট্রদূত আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মন্ত্রী পর্যায়ে সফর বি‌নিময়সহ অতীতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, উভয় দেশ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সহযোগিতামূলক সম্পর্ক উপভোগ করে।

রাষ্ট্রদূত বাংলাদেশের তৈ‌রি পোশাক, ফার্মাসিউটিক্যালস, চামড়া, প্লাস্টিক, পাট এবং পর্যটনের মতো ক্ষেত্রগুলোতে বাণিজ্যের সুযোগের বিষয়‌টি তু‌লে ধরেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বিটুবি যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত চুক্তিভিত্তিক চাষাবাদ, ভিসা অব্যাহতি এবং যৌথ রাজনৈতিক পরামর্শের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগের ওপর জোর দেন। তিনি মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনের জন্য তিউনিসিয়ার গঠনমূলক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান।