লাইফ স্টাইল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকর রান্নাঘরের যে উপাদান

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাঙালির সকাল মানেই এক কাপ গরম চা। তবে সাধারণ দুধ-চায়ের বদলে ডায়াবেটিক রোগীদের জন্য ভেষজ চা বা পানীয় বেশি উপকারী। আমাদের রান্নাঘরে থাকা সাধারণ তেজপাতা রক্তে শর্করার মাত্রা কমাতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করতে পারে। চলুন, জেনে নিই কেন তেজপাতা উপকারী?

বিশেষজ্ঞদের মতে, তেজপাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও আয়রন, পটাশিয়াম ও ক্যালশিয়ামের মতো জরুরি খনিজ।

এটি শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া এটি উচ্চ রক্তচাপ কমাতেও বেশ কার্যকর।
ব্যবহার করার নিয়ম:
১। ভেজানো পানি: রাতে এক গ্লাস পানিতে ১-২টি তেজপাতা ভিজিয়ে রাখুন।

সকালে সেই পানি ফুটিয়ে হালকা ঠাণ্ডা করে ছেঁকে খালি পেটে পান করুন।
২। ভেষজ চা: সাধারণ চায়ের বদলে পানিতে তেজপাতা, দারচিনি ও তুলসী দিয়ে ফুটিয়ে পান করলে বেশি উপকার পাওয়া যায়।

অন্যান্য গুণাগুণ:
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়াও তেজপাতার আরো অনেক গুণ রয়েছে:

হজমশক্তি বাড়ায়: কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও পেটব্যথা কমাতে এটি দারুণ কাজ করে।

ব্যথা উপশম: জয়েন্টের ব্যথায় তেজপাতার তেল মালিশ করলে আরাম পাওয়া যায়।

কিডনির সুরক্ষা: এটি কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে মনে করা হয়।

ভালো ঘুম: অনিদ্রার সমস্যায় তেজপাতার ব্যবহার বেশ কার্যকরী।

সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পাশাপাশি নিয়ম করে তেজপাতার জল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।

সূত্র : এই সময়