সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল গ্রেপ্তার

Silk City২৫ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল গ্রেপ্তার

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ান জানায়, শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট উড়োজাহাজে (জেট) করে দেশটির লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন। এর পর তাকে গ্রেপ্তার করা হয়।

৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।

টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়।

এ অ্যাপের তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য জোরাজুরি করা হলে ২০১৪ সালে দুরভ রাশিয়া ত্যাগ করেন। এরপর থেকে দুবাই থেকে এটি পরিচালিত হতে থাকে।

এরপর ২০১৮ সালে রুশ সরকার টেলিগ্রাম নিষিদ্ধ করে। যদিও ২০২১ সালেই আবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রসঙ্গত, বিশ্বে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম। ২০১৩ সালে প্রতিষ্ঠিত টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি হবে বলে আশা করা হচ্ছে।