সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
জয়পুরহাট

জয়পুরহাটের ভ্রাম্যমান আদালতে ২৭ জুয়ারীর জেল-জরিমানা

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটের ভ্রাম্যমান আদালতে ২৭ জুয়ারীর জেল-জরিমানা

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ জুয়ারীর জেল-জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক পাঁচবিবি উপজেলার সহকারী ভুমি কমিশনার ম্যাজিষ্ট্রেট ফিরোজ কবির এ আদেশ দেন।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রতি বছরের মত এবারেও জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামে কালিপূজা উপলক্ষ্যে একটি গ্রাম্য মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠিত ওই মেলায় বসে জমজমাট জুয়ার আসর, এমন গোপন সংবাদ পেয়ে শনিবার দিবাগত রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৭ জুয়ারীকে আটক করে।

 

পরে রোববার বিকেলে আটককৃতদের সহকারি ভূমি কমিশনার ম্যাজিষ্ট্রেট ফিরোজ কবিরের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আটককৃতদের মধ্যে ২১ জনের প্রত্যেকের ২ হাজার টাকা করে জরিমানা ও ৬ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

স/শ