জয়পুরহাট

জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন ভারতীয় যুবককে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকেরা বিএসএফের মাধ্যমে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার বিষয়টি প্রকাশ করেন। এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিজিবির কড়িয়া ক্যাম্পে যোগাযোগ করেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা দ্রুত বাজারে উপস্থিত হন এবং তিন যুবককে নিজেদের হেফাজতে নেন। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় এলাকায় বসিয়ে রাখেন।

‎দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর সীমান্তে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের ওপর বিজিবি সদস্যরা রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিন যুবক তখন সীমান্ত পিলারের খুব কাছাকাছি ভারতীয় এলাকায় অবস্থান করছিলেন।

‎আজিম হোসেন নামের একজন বলেন, আমি মঙ্গলবার সকাল থেকে সীমান্ত ঘেঁষা মাঠে কাজ করছিলাম। সকাল সাতটার পর বিজিবি তিনজনকে সীমান্তের ২৭৬ নম্বর পিলারের কাছে এনে রেখেছেন।
‎
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব ঢাকা পোস্টকে বলেন, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। তাদেরকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে রাখা হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে বিএসএফের সাথে কথা হয়েছে, পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

সূত্র: ঢাকা পোস্ট