সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Silk City৩০ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ওয়াসেম হাজেম নামে এক হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সেখানকার ‘হামাস নেটওয়ার্কের নেতা’ ওয়াসেম হাজেম নিহত হয়েছেন।

এতে আরও বলা হয়, ইসরাইলি বাহিনীর হামলায় মিসবাহ আল-মাশারকা এবং আরাফাত আমর নামের আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারাও ওই গাড়িতে ছিলেন।

এদিকে ইসরাইলি দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জেনিন শহর এবং উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরে টানা তৃতীয় দিনের মতো তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে বুধবার ইসরাইলি সেনাবাহিনী ২০০২ সালের পর এবারই তুলকারম এবং জেনিনের পাশাপাশি তুবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে। এতে ১৮ ফিলিস্তিনি নিহত হন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস ইসরাইলি আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরজুড়ে চলানো অভিযানে উত্তেজনার পারদ চড়িয়েছে। ইসরাইলি বাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০ হাজার ৬০২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যা মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

গত ১৯ জুলাই একটি যুগান্তকারী মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করেছে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

 

সূত্র: যুগান্তর