সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

জার্মানিতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি

Silk City১০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
জার্মানিতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপের দেশ জার্মানিতে মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। চলতি বছরের আগস্ট মাসে মূল্যস্ফীতিতে ব্যাপক এই উন্নতি হয় দেশটিতে। এই পরিস্থিতিতে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পদক্ষেপ সহজ হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আগস্টে জার্মানির মূল্যস্ফীতি কমে ২ দশমিক শূন্য শতাংশ হয়েছে, যা ২০২১ সালের জুনের পর সর্বনিম্ন। এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে জ্বালানির দাম।

চলতি বছরের জুলাইতে জার্মানির ভোক্তামূল্য বার্ষিকভিত্তিতে বাড়ে ২ দশমিক ৬ শতাংশ।

তাছাড়া আগস্টে জার্মানির কোর মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়, যা আগের মাসে ছিল ২ দশমিক ৯ শতাংশ।

চলতি বছরের আগস্টে জার্মানিতে জ্বালানির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কমেছে।

যদিও টানা পঞ্চমবারের মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। এক বছর আগের একই সময়ের তুলনায় খাদ্যের দাম আগস্টে বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন