সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

জাপানের আকাশসীমা লঙ্ঘন চীনের, কূটনীতিককে তলব

Silk City২৭ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
জাপানের আকাশসীমা লঙ্ঘন চীনের, কূটনীতিককে তলব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাপান মঙ্গলবার বলেছে, চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেশটির সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার চীনের সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘনকে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা হচ্ছে।

টোকিও জানিয়েছে, চীনের ওয়াই ৯ নজরদারি বিমান দুই মিনিটের জন্য তাদের আসাশসীমায় ছিল। তারা যুদ্ধবিমানগুলোকে প্রস্তুত করছিলেন।

নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের ওপর দিয়ে চীনের বিমান উড়ে যায়। 

হায়াশি বলেছেন, ‘আমরা বিমানসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশসীমা লংঘন করল।’

তিনি আরো জানিয়েছেন, ‘জাপানের কাছে চীনা সামরিক কার্যকলাপ বেড়ে গেছে, সরকার এটা খতিয়ে দেখছে। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত।’

 

চীনা কূটনীতিককে তলব
এদিকে প্রতিবাদ জানানোর জন্য টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসের কূটনীতিককে ডেকে পাঠায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু কূটনৈতিক স্তরে কী কথা হয়েছে, তা হায়াশি জানাননি।

তিনি বলেছেন, ‘আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলব না। শুধু এটুকু বলতে পারি, জাপানের কাছে চীনের সামরিক কার্যকলাপ সম্প্রতি বেড়ে গেছে।

তারা ক্রমশ আরো বেশি করে সক্রিয় হয়ে উঠছে।’ 

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এর আগে ২০১২ সালে চীনের একটি বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। ২০১৭ সালে চীনের কোস্ট গার্ডের একটি ড্রোন জাপানের আকাশসীমায় ঢুকে পড়েছিল।

 

সূত্র:  কালের কণ্ঠ