সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ছাদ থেকে লাফিয়ে মরতে গিয়ে পথচারীকে মারল কিশোরী

Silk City২ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ছাদ থেকে লাফিয়ে মরতে গিয়ে পথচারীকে মারল কিশোরী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাপানের ইয়োকোবামা শহরে একটি শপিং সেন্টার থেকে এক কিশোরী আত্মহত্যার জন্য লাফিয়ে পড়েন। কিন্তু ওই কিশোরী মাটিতে পড়ার সময় ভবনের নিচে দাঁড়িয়ে থাকা এক পথচারীর ওপরে পড়ে যান। এতে দুজনেরই মৃত্যু হয়। খবর বিবিসির

১৭ বছর বয়সি ওই স্কুলছাত্রী জনবহুল একটি শপিং সেন্টার থেকে আত্মহত্যার জন্য লাফ দেন। পরে ওই ভবনের নিচে দাঁড়িয়ে থাকা ৩২ বছর বয়সি এক নারীর ওপর পড়েন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ওই কিশোরী কয়েক ঘণ্টা পরই মারা যায়। এর কিছু সময় পর ওই নারীও মারা যায়।

সরকারি পরিসংখ্যান বলছে, জাপানে অন্যান্য দিনের তুলনায় ১ সেপ্টেম্বর ১৮ বছরের নিচে অনেক কিশোর কিশোরী আত্মহত্যা করেছে। এর পেছনে স্কুলের নতুন নীতিকে দায়ী করা হয়েছে।

গত বছর জাপানে ৫১৩ জন শিশু আত্মহত্যা করে। এতো শিশুর আত্মহত্যা করার পেছনে স্কুল ত্রুটিকে দায়ী করা হয়েছে। জাপানে যারা স্কুলে যেতে চায় না তাদের ‘ফুটোকো’ নামে ডাকা হয়।

 

সূত্র: যুগান্তর