সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক২ জুলাই ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রাম নামক স্থানে ট্রাক চাপায় রাসেল (৩৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল (৩৫) সদর উপজেলার বাররশিয়া নতুনহাট এলাকার আব্দুস সাত্তার মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানায়, একা মোটর সাইকেল যোগে শিবগঞ্জের দিকে যাবার পথে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।
সদর থানার ওসি সাবের রেজা আহমেদ জানান, দুর্ঘটনার সংবাদ পাবার পর সদর থানা পুলিশ মহাসড়ক থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ওসি আরও জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ না করায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
স/অ