চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা বাজার এলাকায় রোববার সড়ক দূর্ঘটনায় সাবিনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন। এ ঘটনায় সাথে জরিত ট্রাকসহ ট্রাকের চালকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১০টায় গোবরাতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবিনা গোবরাতলা ইউনিয়নের মুন্সেফপুর গ্রামের আবদুর রউফের স্ত্রী।

ঘাতক ট্রাকের চালক হলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে তাজেম আলী ।
চাঁপাই নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরগামী একটি ট্রাক গোবরাতলা বাজার এলাকায় সদর উপজেলার গোকুল থেকে আসা যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে নসিমনযাত্রী সাবিনা ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতলে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দূর্ঘটনায় নসিমনের হেলপার সহ আরও এক যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
স/অ









