সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
শিল্প ও সাহিত্য

চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ জন

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৩১ মিনিট পড়া
চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ জন

সিল্কসিটি নিউজ ডেস্ক :

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ৫ জন লেখক পাচ্ছেন ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার-২০২৩’।

চন্দ্রাবতী সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত লেখকেরা হলেন, কবিতায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, প্রবন্ধে সরকার আব্দুল মান্নান ও গবেষণায় ড. সালিম সাবরিন।

চন্দ্রাবতী পত্রিকার সম্পাদক অহনা নাসরিন বলেন, আজ ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার-২০২৩’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ০৬ অক্টোবর পুরস্কারপ্রাপ্ত ৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহে তা প্রদান করা হবে।  চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও উত্তরীয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ মার্চ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর নামে আনুষ্ঠানিকভাবে সাহিত্যের ছোট কাগজ ‘চন্দ্রাবতী’র পথচলা শুরু। চতুর্মাসিক ছোটকাগজ ‘চন্দ্রাবতী’ প্রকাশিত হবে চারমাস অন্তর-অন্তর। তার পাশাপাশি প্রতি বছর অক্টোবর মাসের ৬ তারিখ সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হবে ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার’।