সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

গোদাগাড়ীর নতুন যোগদানকৃত ইউএনও’র পরিচিতি সভা

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীর নতুন যোগদানকৃত ইউএনও’র পরিচিতি সভা

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সরকারী কর্মকর্তাদের সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা ভাইস মোঃ কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক হায়দার আলী, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাতেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একে তোতা, গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল হক, গোদাগাড়ী ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, গোদাগাড়ী মডেল থানার প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের সুধীজন।

পরিচিতি সভায় বক্তারা সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজকে উপজেলার সকল প্রশাসনিক ও সামাজিক কর্মকান্ডে সহযোগিতা ও সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করবে বলে জনান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আমি গোদাগাড়ী উপজেলার সকল স্তরের জনগণকে নিয়ে সকল ধরণের কাজ করতে চাই এজন্য বিশেষ করে সাংবাদিক মহলের সহযোগিতা চাই। সেইসাথে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সুনামের সহিত কাজ করার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

স/আ