সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ মতৈক্য হয়েছে : ব্লিনকেন

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
গাজায় যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ মতৈক্য হয়েছে : ব্লিনকেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানিয়েছেন, এখন যুদ্ধবিরতি নিয়ে পূর্ণ মতৈক্যে পৌঁছানোর পুরো দায় ইসরায়েল ও হামাসের। তবে ৯০ শতাংশ মতৈক্য হয়ে গেছে। কিন্তু এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া বাকি আছে। তিনি দুই পক্ষকে অনুরোধ করেছেন, তারা যেন বাকি ১০ শতাংশ মতৈক্যে পৌঁছয় ও যুদ্ধবিরতি চুক্তি করে।

ব্লিনকেনের যুক্তি, ‘এটা এখন ইসরায়েল ও হামাসের দায়িত্ব মতৈক্যে পৌঁছনো, লড়াই বন্ধ করা ও জিম্মিদের মুক্তি দেওয়া।’

তিনি আরো জানান, ‘যে বিষয়ের এখনো ফয়সালা হয়নি, তার মধ্যে আছে ফিলাডেলফি করিডর, যা গাজা ভূখণ্ড ও মিসরের সীমান্তে পড়ে। তা ছাড়া কিভাবে পণবন্দি ও ইসারেয়েলের জেলে বন্দিরা মুক্তি পাবেন, সেটা নিয়েও বিরোধ রয়েছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘আমি আশা করছি, মধ্যস্থতাকারী মিসর ও কাতার আমাদের চিন্তা-ভাবনার কথা হামাসকে জানাবে।

আমরা ইসরায়েলের সঙ্গে কথা বলব। তারপর আমরাও দেখব, কেমন করে বাকি বিষয়গুলো নিয়ে একমত হওয়া যায়।’

মার্কিন নিউজ চ্যানেল ফক্সের সঙ্গে সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘এখনো চুক্তি হওয়ার মতো অবস্থা আসেনি।’

ইসরায়েল ও হামাসের মধ্যে এই সংঘাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালালে এক হাজার ২০০ মানুষ নিহত হয়। সেই সঙ্গে তারা ২৫০ জনেরও বেশি মানুষকে পণবন্দি করে নিয়ে যায়। এর পর থেকে ইসরায়েলের প্রতিশোধম‚লক হামলায় গাজায় ৪০ হাজার ৮০০ মানুষ মারা গেছে বলে হামাস জানিয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ