সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা নিহত ৪১ হাজার ছুঁইছুঁই

Silk City৯ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
গাজায় ইসরায়েলি হামলা নিহত ৪১ হাজার ছুঁইছুঁই

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব যেন থামছেই না। ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪১ হাজার ছুঁইছুঁই করছে। আহতের সংখ্যাটাও ৯৫ হাজারের কাছাকাছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৭২। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৯৪ হাজার ৭৬১ জন।

রোববার উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টরসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের বোমা হামলার কারণে মধ্য ও দক্ষিণ গাজায় মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।

ইসরায়েলি হামলার কারণে গাজায় কোথাও কেউ নিরাপদ নয়। ভূখণ্ডটি এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।

ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।