সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

কেরালায় ভূমিধস: নিহত ৬, শতাধিক মানুষ আটকা

Silk City৩০ জুলাই ২০২৪১ মিনিট পড়া
কেরালায় ভূমিধস: নিহত ৬, শতাধিক মানুষ আটকা

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

ভারতের কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদির বড় এলাকাজুড়ে ভূমিধস হয়েছে। ভূমিধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন যে, সমস্ত সরকারি সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভূমিধসের কারণে শতাধিক মানুষ আটকা পড়েছেন। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ।

কেরালায় ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। একসময় কেরালা রাজ্যের যেসব জলভূমি ও হ্রদগুলোকে বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষাকবচ মনে করা হতো, সেগুলো ক্রমবর্ধমান নগরায়ণের কারণে বিলীন হয়ে গেছে। ২০১৮ সালে কেরালায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়, বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।