সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরাইলি সেনা নিহত

Silk City২১ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরাইলি সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি ‘আল-ইয়াসিন’ ১০৫ মিসাইল দিয়ে ইসরাইলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে।

বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এ হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এ শাখাটি।

কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আল-হাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরাইলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পরে তারা এ হামলা চালায়। যার ফলে সব ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হয়েছে।

কাসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল-বালাহ শহরের পূর্বে আল-ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র: মেহের নিউজ