সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

কাশ্মীরে দুই আসনে লড়বেন ওমর আবদুল্লাহ

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
কাশ্মীরে দুই আসনে লড়বেন ওমর আবদুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার কাশ্মীরের বাদগাম আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

ওমর আবদুল্লাহ বলেন, ‘দিলি­র সঙ্গে লড়াই করে আমাদের নিজের পরিচয় ফিরে পেতে হবে। সামনে বাধা আসবে।

বিজেপি আমাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করবে। কিন্তু আমাদের গলার জোরকে দমানো যাবে না।’
এর আগে গত বুধবার পারিবারিক দুর্গ গণ্ডেরবলে আসনে লড়তে মনোনয়নপত্র জমা দেন ওমর। এ সময় আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘আমার সম্মান এখন আপনাদের হাতে।’

এর আগে ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে কাশ্মীরের বীরওয়াহা থেকে জিতেছিলেন ওমর। যদিও তাঁর দল ন্যাশনাল কনফারেন্স পরাজিত হয়েছিল। এবারের লোকসভা ভোটে বারমুল্লা থেকে হেরেছেন ওমর।
প্রায় এক দশক পরে বিধানসভা ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে।

এবারের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর—তিন দফায় হবে এবারের ভোট। আর ৮ অক্টোবর হবে ভোটগণনা।

 

সূত্র: কালের কণ্ঠ