সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক-গুরুত্বপুর্ণ

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মেজরসহ ৪ ভারতীয় সেনা নিহত

Silk City১৬ জুলাই ২০২৪২ মিনিট পড়া
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মেজরসহ ৪ ভারতীয় সেনা নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক :
গত ৩২ মাসে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর ৪৮ সেনাসদস্য নিহত হয়েছে (ফাইল ছবি)
ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর ৪ সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন সেনাবাহিনীর মেজর।

হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন সেনাসদস্য। মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জম্মু ও কাশ্মিরের ডোডা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে একজন অফিসারসহ চার ভারতীয় সৈন্য নিহত হয়েছে। সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

ভারতীয় কর্মকর্তাদের মতে, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মির পুলিশ উপত্যকার ডোডা জেলার দেসা এলাকায় যৌথ অভিযান শুরু করে।

বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেছেন এবং ডোডার পরিস্থিতি ও সেখানে চলমান অভিযানের বিষয়ে পর্যালোচনা করেছেন।

কাশ্মিরের জম্মু অঞ্চলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় হামলার ঘটনা এটি। গত সপ্তাহে উপত্যকার কাঠুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনা নিহত হয়। ওই হামলায় আরও পাঁচজন সৈন্য আহত হয়। অন্তত ১২ জন সৈন্যকে বহনকারী দুটি ট্রাকে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার পর হতাহতের ওই ঘটনা ঘটে।

গত সপ্তাহের সেই হামলার পর ভারতের সরকারি কর্মকর্তারা বলেন, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে গুলি চালায়। হামলার পর মাচেদি-কিন্ডলি এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এনডিটিভি বলছে, কাশ্মিরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের হামলা এখন জম্মুজুড়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। গত ৩২ মাসে জম্মু অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর ৪৮ জন সেনাসদস্য নিহত হয়েছে।