সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

`কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন দিকপাল, উজ্জল নক্ষত্র : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক৮ মে ২০১৭২ মিনিট পড়া
`কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন দিকপাল, উজ্জল নক্ষত্র : রাষ্ট্রপতি

নাজমুল হক নাহিদ, আত্রাই:

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন দিকপাল, উজ্জল নক্ষত্র। তার সাহিত্য সম্ভার যেমন বিশাল, তেমনি আপন মহিমায় তা বর্ণাঢ্য। রবীন্দ্রনাথ ছিলেন ঠাকুর পরিবারের জমিদার। কিন্তু জমিদারী তিনি পছন্দ করতেন না। নিজেই জমিদার হয়েও জমিদারকে তিনি বলেছেন জমির জোঁক-প্যারাসাইট।

 

সোমবার নওগাঁর আত্রাই উপজেলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরে কবির ১৫৬ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনেী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাষ্ট্রপতি আরও বলেন, রবীন্দ্রনাথ সুবিধা বঞ্চিত বাঙ্গালীর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ নয়, বাঙালীর বিশ্ববাদে দিক্ষা দিতে চেয়েছেন। তিনি দরিদ্র প্রজাদের বাগ্যোন্নয়নের জন্য কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, সমবায় নীতি ও কল্যানবৃত্তি চালু করেন। প্রতিষ্টিা করেন হেলথ কো-অপারেটিভ সোসাইটি ও কৃষি ল্যাবরেটরী।

 

রাষ্ট্রপতি বলেন, আজ যখন বিশ্বের সর্বস্তরে উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠেছে তখন রবীন্দ্র চর্চা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ বাঙ্গালীদের মাঝে অসম্প্রদায়িক চেতনার বিজ বপন করেছিলেন। তিনি নিজে মানবতাবাদী অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। ২১ শতকের পৃথিবী যখন একটি বিশ্বগ্রামে পরিণত হয়েছে তখন রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন হয়ে উঠেছে অতীব তাৎপর্যপূর্ণ।

 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কবির বর্ণাঢ্য জন্মোৎসব এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহিম হোসেন খান।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, নওগাঁ জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমান, অধ্যাপক ড. হায়াত মাহমুদ।

 

উল্লেখ্য কবির জন্মোৎসব অনুষ্ঠানকে ঘিরে উপজেলার পতিসরে শুরু হয়েছে উৎসবের আমেজ।

স/অ