সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ওমানে মসজিদের পাশে গোলাগুলিতে চারজন নিহত

Silk City১৬ জুলাই ২০২৪১ মিনিট পড়া
ওমানে মসজিদের পাশে গোলাগুলিতে চারজন নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ওমানের রাজধানী মাসকাটে একটি মসজিদের পাশে চালানো গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছে, “মঙ্গলবার ১৬ জুলাই সকালে ওয়াদি আল কবির এলাকায় একটি মসজিদের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ সদস্যরা গিয়েছিলেন।”

তারা আরও বলেছে, “হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রমাণ সংগ্রহ এবং তদন্ত করা হচ্ছে।”

গোলাগুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বার্তাসংস্থা এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফজরের নামাজের সময় মসজিদে অনেক মানুষ জড়ো হয়েছেন। ওই সময় হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া অনেকে আশ্রয় নেওয়ার চেষ্টাও করেন। গুলি চলাকালীন পুলিশের সাইরেনের শব্দও শোনা যায়।

হতাহতদের মধ্যে পাকিস্তানিরা রয়েছে বলে জানিয়েছে দেশটির দূতাবাস। তবে কতজন আহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত করেনি তারা।

ওমানে এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল। কে বা কারা মসজিদের পাশে হামলা চালিয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।