লাইফ স্টাইল

ঈদের রেসিপি: গরুর কড়াই গোশত

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঈদুল ফিতরে বিশেষ আয়োজনে ঝটপট তৈরি করুন সুস্বাদু গরুর কড়াই গোশত। গরম মসলা, আদা-রসুন ও টকদইয়ের মিশ্রণে কড়াই কিংবা কড়াইয়ের মতো পাত্রে ভুনা করা এ পদটি পোলাও, নান কিংবা রুটির সঙ্গে দারুণ জমে। ঈদ স্পেশাল গরুর কড়াই গোশত একটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় খাবার

ঈদের দিন বাড়িতে তৈরি হয় মাংসের নানা পদ। উৎসবের এ দিনটিতে স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন গরুর কড়াই গোশত। পোলাও, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে সহজেই খেতে পারেন আপনারা।

উপকরণ

গরুর মাংস এক কেজি। পেঁয়াজ কুচি আধাকাপ। হলুদ গুঁড়া এক টেবিল চামচ। মরিচ গুঁড়া এক টেবিল চামচ। মাংসের মসলা এক চা চামচ। দারুচিনি ও এলাচ ৩/৪ টুকরো। জয়ফল। জয়ত্রী বাটা এক চা চামচ। টকদই এক কাপ। টমেটো কিউব এক কাপ। তেজপাতা দুটি। তেল এক কাপ। রসুন কোয়া ২/৩টি। এবং লবণ স্বাদমতো।

দুই পদ্ধতিতে গরুর কড়াই গোশত রান্না করুন

প্রণালি-১

প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে ফেলনু। এরপর একটি পাত্রে মাংস, টকদই, লবণসহ সব মসলা মেখে ২৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচি ও তেজপাতা হালকা বাদামি করে ভেজে ম্যারিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে থাকুন। পরিমাণমতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলে ও মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে রাখুন। তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কুচি হালকা বাদামি করে ভেজে মাংসের কড়াইয়ে দিয়ে তিন মিনিট দমে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে যাবে কড়াই গোশত।

প্রণালি-২

১. মাংস ম্যারিনেশন: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর এতে দই, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

২. মাংস রান্না: একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস কষিয়ে নিন যতক্ষণ না পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসে।

৩. সেদ্ধ করা: এবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন (প্রয়োজনে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন)।

৪. ফোড়ন ও কষানো: মাংস সেদ্ধ হয়ে গেলে অন্য একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে কিউব করা পেঁয়াজ ও টমেটো হালকা ভেজে রান্না করা মাংসগুলো ঢেলে দিন।

৫. শেষ ধাপ: ওপরে গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ ফালি এবং আদা কুচি ছড়িয়ে দিন। অল্প আঁচে ৫-১০ মিনিট দমে রাখুন যেন মাংসের গায়ে মসলা মাখামাখা হয়ে যায়।

পরিবেশন: গরম গরম ধনেপাতা কুচি ছড়িয়ে রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন মজাদার গরুর কড়াই গোশত।

 

সূত্র: যুগান্তর