সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
চাঁপাইনবাবগঞ্জ

ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক২ জুলাই ২০১৭১ মিনিট পড়া
ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্ধ ছিল সোনামসজিদ  স্থলবন্দর। টানা ৯ দিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ এ খবর নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ ছিল সোনামসজিদ স্থলবন্দর। ঈদের ছুটি শেষে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে। একইভাবে সোনামসজিদ  স্থলবন্দরের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরে কার্যক্রমও শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কমিশনার জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়েও পাসপোর্টধারী যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করেছে।
স/আ