সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ইয়েমেনে ব্যাপক বর্ষণ-বন্যায় নিহত ৪০

Silk City৮ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
ইয়েমেনে ব্যাপক বর্ষণ-বন্যায় নিহত ৪০

সিল্কসিটি নিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোদেইদায় ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে ৫ জন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে প্রদেশটির প্রশাসনিক কর্মকর্তারা।

হোদেইদা প্রদেশটির নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সোম-মঙ্গলবারের ব্যাপক বর্ষণে প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। বুধবার পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকার ৫ শ’রও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধার তৎপরতা।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ বলেছে, বন্যায় হোদেইদা প্রদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাতা দেশ এবং সংস্থাগুলোকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদানের অনুরোধও জানিয়েছে ইউএনওসিএইচএ।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির বর্তমানে জনগণ বর্তমানে চরম দারিদ্র্য ও আর্থিক দুর্দশার মধ্যে দিনযাপন করছে।