লাইফ স্টাইল

ইফতারে ঘরেই বানান মজাদার ‘কিমা বেগুনি’

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইফতারের টেবিলে বেগুনি অনেকেরই প্রিয় খাবার। একই স্বাদে একঘেয়েমি এড়াতে এবার তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের ‘কিমা বেগুনি’। মুচমুচে বেগুনির ভেতরে মুরগির কিমা ও চিজের পুর ইফতারিকে করে তুলবে আরও আকর্ষণীয়।

উপকরণ

বেগুনির জন্য:

বেগুন – ৩টি
বেসন – দেড় কাপ
আদাবাটা – আধা চা-চামচ
হলুদ গুঁড়া – আধা চা-চামচ
মরিচ গুঁড়া – আধা চা-চামচ
ঠান্ডা পানি – প্রায় পৌনে এক কাপ (প্রয়োজনমতো)
লবণ – স্বাদমতো
বেকিং পাউডার – সিঁকি চা-চামচ
স্টাফিংয়ের জন্য:

মুরগির কিমা – ১ কাপ
কাঁচা মরিচ কুচি – ১ চা-চামচ
অরিগানো – ১ চা-চামচ
চিজ কুচি – ৩ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া – আধা চা-চামচ
তেল – ১ চা-চামচ
আরও পড়ুন
জিলাপি বেশি খেলে শরীরে কী ঘটে?
জিলাপি বেশি খেলে শরীরে কী ঘটে?
প্রস্তুত প্রণালি

প্রথমে সামান্য তেলে মুরগির কিমা, কাঁচা মরিচ কুচি, অরিগানো ও গোলমরিচ গুঁড়া দিয়ে হালকা ভেজে নিন এবং আলাদা করে রাখুন।

বেগুন লম্বালম্বি একটু মোটা করে কেটে মাঝখানে পকেটের মতো জায়গা তৈরি করুন। ধুয়ে হালকা লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর বেগুনের ভেতরে কিমার পুর ভরে ওপর থেকে চিজ ছড়িয়ে দিন।

অন্যদিকে বেসনের সঙ্গে আদাবাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, বেকিং পাউডার ও পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

পুর ভরা বেগুন সাবধানে ব্যাটারে ডুবিয়ে নিন, যাতে ভেতরের পুর বেরিয়ে না যায়। এরপর গরম ডুবো তেলে ভেজে সোনালি রং হলে তুলে নিন।

গরম গরম কিমা বেগুনি ইফতারে পরিবেশন করলে স্বাদে আসবে ভিন্নতা।