সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি-জিনপিং আলোচনা

Silk City৩০ জুলাই ২০২৪২ মিনিট পড়া
ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি-জিনপিং আলোচনা

সিল্কসিটি নিউজ ডেস্ক :

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে আলোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মেলোনির অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন।

এর আগে গত সপ্তাহান্তে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেন মেলোনি।

সোমবার মেলোনি ও শি জিনপিংয়ের মধ্য়ে বৈঠক হয়েছে। সেখানে মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই মাসের গোড়ায় চীনের উদ্য়োগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, যুদ্ধপরবর্তী গাজায় তারা মিলে অন্তর্র্বতী জাতীয় সরকার গঠন করবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। তবে পশ্চিমা দেশগুলো এই মধ্যস্থতা নিয়ে সন্দিহান। আমেরিকাও জানিয়েছে, বেইজিং সম্প্রতি বেশ কিছু জিনিস রপ্তানি করে রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে মেলোনি শি জিনপিংকে বলেছেন, কীভাবে স্থিতাবস্থা আসতে পারে, চীন সেটা দেখুক। কীভাবে শান্তি আনা যায়, সেটা তারা নিশ্চিত করুক।

শি জিনপিং ইতালি ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুই পক্ষই পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও ধৈর্যের ভিত্তিতে নিজেদের উন্নয়নের পথে চলেছে।

মেলোনির অফিস জানিয়েছে, দুই পক্ষই এআই, পরিবেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মতো বিষয় নিয়েও কথা বলেছে।