সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ইউক্রেনে ৬৫০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইউক্রেনে ৬৫০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। রাশিয়ার ড্রোন ও বোমা হামলা ঠেকাতে এসব অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানা যায়।

যার ম‚ল্য ২১৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। শুক্রবার ব্রিটেন সরকার এ তথ্য জানিয়েছে বলে খবর রয়টার্সের খবরে জানা যায়।

জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ৫০ দেশের একটি অ্যাড-হক জোটের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন।

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর গত সপ্তাহে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে মস্কো। এ অবস্থায় রুশ হামলা ঠেকাতে পশ্চিমা বিশ্বের কাছে আরও আকাশ প্রতিরক্ষা দাবি করেছে ইউক্রেন।

জন হেইলি বলেন, ব্রিটেনের নতুন সরকার ইউক্রেনে দ্রæত সময়ের মধ্যে সামরিক সহায়তা পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পাঠাবে। আমাদের নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে গুরুত্বপূর্ণ  অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ইউক্রেনে যে ক্ষেপণাস্ত্র পাঠান হবে তার প্রস্তুতকারক হলো থালেস।

এসব ক্ষেপণাস্ত্র ৬ কিলোমিটারের অধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং স্থাল, সাগর এবং আকাশ থেকে এটি নিক্ষেপ করা যাবে বলে তিনি জানিয়েছেন।

 

সূত্র: যুগান্তর