সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ইউক্রেনে মারাত্মক রুশ হামলা, ইউরোপের সাহায্য চাইলেন জেলেনস্কি

Silk City২৬ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
ইউক্রেনে মারাত্মক রুশ হামলা, ইউরোপের সাহায্য চাইলেন জেলেনস্কি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এবং পুতিনের দেশে হামলা চালাতে আবারও ইউরোপের সাহায্য চাইলেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে মারাত্মক রুশ বিমান হামলার প্রেক্ষিতে সোমবার ইউরোপীয় দেশগুলোর প্রতি এ আহবান জানান তিনি।

জেলেনস্কি বলেন, রাশিয়ান বাহিনী সোমবার শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি পশ্চিমা প্রতিবেশী বা ইউক্রেনের কাছাকাছি অবস্থান করা ইউরোপীয় দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি এদিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, আমাদের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর এফ-১৬ যুদ্ধ বিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এক সঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনে আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটছে, তা রক্ষার জন্য আরও অনেক কিছু করতে পারতাম।

এ সময় তিনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধংস করতে ইসরাইলকে মার্কিন সহায়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন।  জেলেনস্কি বলেন, যদি এ ধরনের ঐক্য মধ্যপ্রাচ্যে এত ভালো কাজ করে থাকে, তাহলে ইউরোপেও একই কাজ করা উচিত। জীবনের মূল্য সর্বত্র একই রকম হওয়া উচিত।

তিনি এ সময় ইউক্রেনের মিত্রদের আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ প্রত্যাহার করতে অনুরোধ করেন। কিয়েভ যা রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে ব্যবহার করতে চায়।

জেলেনস্কি বলেন, এ অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অংশীদারদের আমাদের সাহায্য করার ক্ষমতা আছে।

 

 

সূত্র: যুগান্তর