সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ইউক্রেনের সামরিক অবস্থার অবনতি নিয়ে যা বলল রাশিয়া

Silk City৪ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইউক্রেনের সামরিক অবস্থার অবনতি নিয়ে যা বলল রাশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের সামরিক পরিস্থিতি দ্রæত অবনতি হওয়ার কারণে দেশটি রাশিয়ায় হামলার ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বুধবার ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্ট ইকোনোমিক ফোরামের (ইইএফ) এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

জাখারোভা বলেন, কিয়েভ সরকার এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা আমাদের বিরুদ্ধে একটি কৌশলগত পরাজয় চাপানোর পরিকল্পনায় অবিচল। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জন্য পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার কারণে কিয়েভ সরকার একটি নতুন পরিকল্পনা প্রচার করছে। যাকে তারা বিজয়ের পরিকল্পনা হিসেবে তুলে ধরছে।

ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে রুশ পররাষ্ট্র মুখপাত্র আরও বলেন, কিয়েভ কর্মকর্তারা এখন পশ্চিমাদের অনুরোধ করছে, রাশিয়ার বিরুদ্ধে দ‚রপাল­ার হামলার সীমাবদ্ধতা তুলে নেওয়ার জন্য। তবে রুশ ক‚টনীতিকদের মতে, এটি কিয়েভের জন্য বিজয়ের নয়, বরং বিপদের একটি পরিকল্পনা হবে।

রাশিয়ায় ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তুর তথ্য প্রকাশ করে

জাখারোভা বলেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ রাশিয়ায় হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি তালিকা কিয়েভের মার্কিন পরামর্শকদের কাছে পাঠিয়েছেন।
তিনি বলেন, জেলেনস্কি প্রশাসনের এ পদক্ষেপ থেকে স্পষ্ট হয় যে, তারা বাস্তবতা থেকে সম্প‚র্ণ বিচ্ছিন্ন এবং ইউক্রেনের জনগণ বিশেষ করে বেসামরিক নাগরিক ও জোরপ‚র্বক সেনাবাহিনীতে যোগদানকারীদের বিষয়ে কোনোরকম উদ্বেগ নেই তাদের।

ইস্ট ইকোনোমিক ফোরাম বা ইইএফ
চার দিনব্যাপী ইস্ট ইকোনোমিক ফোরাম বা ইইএফ বর্তমানে (৩-৬ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্টকের ফার ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালে ইইএফ-এর প্রধান থিম হলো ‘দ‚রপ্রাচ্য ২০৩০: নতুন সম্ভাবনা তৈরির জন্য শক্তি একত্রিত করা’।

ইস্ট ইকোনোমিক ফোরাম বা ইইএফ রাশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলনগুদঘর মধ্যে একটি এবং এটি ২০১৫ সাল থেকে প্রিমোর্স্কি অঞ্চলের রাস্কি দ্বীপে অনুষ্ঠিত হয়ে আসছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে ফোরামটি প্রতিষ্ঠিত হয় এবং রোস্কংগ্রেস ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে এর আয়োজক হিসেবে কাজ করছে।

 

সূত্র: যুগান্তর