সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদল

Silk City৪ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল শুরু হয়েছে। যার ফলে অন্তত ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহকারী বরখাস্ত হয়েছেন।

এ পরিবর্তনগুলোর মধ্যে উলে­খযোগ্য হলো কৌশলগত শিল্প মন্ত্রী ওলেক্সান্দ্র কামিশিনের পদত্যাগ, যিনি ম‚লত অস্ত্র উৎপাদনের দায়িত্বে ছিলেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে ওলেক্সান্দ্র জানান, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য একটি ভ‚মিকা নেওয়ার প্রত্যাশা করছেন।

পদত্যাগকারী অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন- উপ-প্রধানমন্ত্রী ওলহা স্তেফানিশিনা, ন্যায়বিচার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং পুনঃএকীকরণ মন্ত্রী।

এছাড়াও ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভালও পদত্যাগ করেছেন।

বড় ধরনের এ রাজনৈতিক পরিবর্তনের ফলে ইউক্রেনীয় মন্ত্রিসভার প্রায় এক-তৃতীয়াংশ পদ এখন শ‚ন্য।

২০১৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহেই অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি একটি বড় ধরনের মন্ত্রিসভার পুনর্গঠন পরিকল্পনা করছেন। প্রেসিডেন্টের নিয়মিত সান্ধ্য ভাষণে তিনি এ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

সূত্র: যুগান্তর