সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট দেবে রোমানিয়া

Silk City৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট দেবে রোমানিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনুদান হিসেবে দিতে খসড়া আইন অনুমোদন করেছে রোমানিয়ার জোট সরকার।

সোমবার এই খসড়া আইনের অনুমোদন দিয়েছে দেশটি। এখন তা চূড়ান্ত ভোটের জন্য দেশের পার্লামেন্টে পাঠানো হবে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র মিহাই কনস্টানটিন বলেছেন, ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনুদানের বিলটি দ্রুত সংসদে পাঠানো হবে।

তিনি আরও বলেন, সংসদের অনুমোদনের পর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ইউক্রেনে পাঠানো হবে।

২০০৪ সাল থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রোমানিয়া। দেশটির সঙ্গে ইউক্রেনের ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

গত জুন মাসে রোমানিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনুদানের ঘোষণা দেয়।

রোমানিয়া সরকারের মুখপাত্র সেসময় বলেছিলেন, তারা দুটি অপারেশনাল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি ইউক্রেনকে অনুদান হিসেবে দেবে। তবে অন্য মিত্ররা তাদের একই ধরনের আরেকটি আকাশ প্রতিরক্ষা দিলেই কিয়েভকে তা দেওয়া হবে।

এর আগে ইউক্রেনকে এই জাতীয় পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ইউনিট সরবরাহ প্রতিশ্রুতি দেয় ন্যাটো। তারই অংশ হিসেবে কিয়েভে প্যাট্রিয়ট পাঠাচ্ছে রোমানিয়া।

২০১৭ সালে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল রোমানিয়া। দেশের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় সামরিক ক্রয়ের চুক্তি। ২০২০ সালে প্রথম চালান গ্রহণ করেছে দেশটি। এখন পর্যন্ত চারটি সিস্টেম পেয়েছে রোমানিয়া। এদের মধ্যে দুটি চালু আছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন