সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ইংল্যান্ডে ছুরি হামলা: ২ শিশু নিহত, আহত ৯

Silk City৩০ জুলাই ২০২৪২ মিনিট পড়া
ইংল্যান্ডে ছুরি হামলা: ২ শিশু নিহত, আহত ৯

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের সাউথপোর্ট এলাকায় ছুরি হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটের দিকে এই হামলা হয়।

আহতদের মধ্যে দুই প্রাপ্তবয়স্কসহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার অভিযোগে ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, পার্শ্ববর্তী ল্যাঙ্কাশায়ার জেলার ব্যাঙ্কস শহর থেকে সাউথপোর্টে এসেছিল সে।

সাউথপোর্টের মার্সিসাইড পুলিশ বলেছে, স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটের দিকে ফোন করে সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি প্রোপার্টিতে হামলার এই তথ্য জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান পুলিম সদস্যরা।

এই দিন থেকেই দেশটির স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। নিহত ও আহত শিশুদের সবার বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। হামলাকারী ওই তরুণকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন দুই প্রাপ্তবয়স্ক।

মেরিসাইড পুলিশ জানিয়েছে, ওই তরুণের হামলার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।

মার্সিসাইড পুলিশের অন্যতম মুখপাত্র এবং চিফ কনস্টেবল সেরেনা কেনেডি এক সংবাদ সম্মেলনে বলেন, “সাউথপোর্ট শহরের একটি খালি গুদামঘরে নাচের কর্মশালা হচ্ছিল। কর্মশালা চলার মধ্যেই ওই তরুণ ছুরি হাতে আকস্মিকভাবে সেখানে প্রবেশ করে সামনে যাকে পেয়েছে, তাকেই আঘাত করেছে। তাকে থামাতে গিয়ে আহত হন দুই প্রাপ্তবয়স্ক।”

হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন উল্লেখ করে সেরেনা বলেন, “ওই তরুণের জন্ম কার্ডিফে, বসবাস করত ল্যাঙ্কাশায়ারে। কী কারণে সে এই ভয়াবহ হামলা করল, তা এখনও পরিষ্কার নয়; তবে তাকে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে আমরা নিশ্চিত হয়েছি যে, সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নয়।”

নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি স্বান্তনা জানিয়ে মার্সিসাইড পুলিশের এই মুখপাত্র বলেন, “আমার দু’টি মেয়ে এবং একটি ৫ বছর বয়সী নাতনি রয়েছে। আজ যাদের সন্তান হামলার শিকার হলো, তাদের মনোভাব আমি উপলব্ধি করতে পারছি এবং হৃদয়ের গভীর থেকে তাদের স্বান্তনা জানাচ্ছি।”

এদিকে ছুরি হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছুরিকাঘাতের এমন ঘটনা ভয়াবহ এবং অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেন তিনি।