সদ্য প্রকাশিত
বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
আন্তর্জাতিক

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় পাকিস্তানি শিশুর সাফল্য

Silk City৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় পাকিস্তানি শিশুর সাফল্য

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছে পাকিস্তানের সোয়াতের দশ বছর বয়সী বালক মুহাম্মদ বাশার।

আলজেরিয়ার বেসরকারি সংবাদমাধ্যম ইকোরুক আয়োজিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘মাজামির দাউদ’-এ বিশ্বের ১৫টি দেশের খুদে হাফেরা অংশ নিয়েছিল। ১৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় এটি।

মর্যাদাপ‚র্ণ এ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে পাকিস্তানের বাশার ১৫০০ ডলার পুরস্কার অর্জন করেছেন। তার এই অর্জন পাকিস্তান ও আলজেরিয়ার মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনকে দৃঢ় করবে বলে পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে।

বিশ্বের বিভিন্ন দেশের খুদে হাফেজদের প্রতিভা তুলে ধরতে ইকোরুক প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্বের অনেক দেশের হাফেজরা অংশ নেন।

 

সূত্র: যুগান্তর