সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

আম্বানি পরিবারের আমন্ত্রণে মুম্বাইয়ে মমতা, উত্তরীয় দিয়ে স্বাগত

Silk City১২ জুলাই ২০২৪১ মিনিট পড়া
আম্বানি পরিবারের আমন্ত্রণে মুম্বাইয়ে মমতা, উত্তরীয় দিয়ে স্বাগত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ছেলের বিয়েতে আম্বানি পরিবারের আমন্ত্রণে দুই দিনের জন্য মুম্বাই গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাই পৌঁছে ধনকুবের মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন তিনি। যার আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন, সেই আম্বানির হাতে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানান মমতা। পরে মমতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুকেশ আম্বানি।

ছেলের বিয়ের হাজারও রীতিনীতি সামলে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আম্বানি। তার পরনে ছিল ঘি-সাদা রঙের ট্র্যাডিশনাল কুর্তা-পাজামা-জ্যাকেট।

দেখেই বোঝা যায়, মমতার আগমনে কতটা খুশি হয়েছেন মুকেশ আম্বানি। এখন শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে একঝাঁক সেলিব্রিটির মাঝে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিকে তাকিয়ে সবাই।

কেবল আম্বানিপুত্রের বিয়েতে যোগ দিতে নয়, সংক্ষিপ্ত মুম্বাই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার। মুম্বাই রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন। বিকেলে অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ পর্ব রয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতার সাক্ষাৎ হবে। সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার (১৩ জুলাই) কলকাতায় ফিরবেন তিনি।