সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাই পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৪১ মিনিট পড়া
আত্রাই পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক
আত্রাই প্রতিনিধি: 
নওগাঁর আত্রাইয়ে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফেরদৌস হোসেনের বাড়ির আঙ্গিনায় কৃষকদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সরকার ও কৃষি অধিদপ্তরের বিভিন্ন দিক নির্দেশনার প্রতি গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমেনুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, মারজিয়া পারভীন, পুষ্টি বাগান মালিক জাকির হোসেন, ফরিদুল ইসলাম, ফজলুর রহমান, ফারুক হোসেন, রইচ উদ্দিন, শ্রী নেপাল প্রমুখ।
উঠান বৈঠক শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলের চারা, পুষ্টি কার্ড, পুষ্টি প্লেট প্রদান করা হয়।