সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে ১৪ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর আত্মসমর্পন

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে ১৪ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর আত্মসমর্পন

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ১৪জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমাপর্ণ করেছেন সোমবার উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে এ উপলক্ষে আত্রাই থানা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পন করেন।

 

আত্রাই থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রাশিদুল হক।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো: আব্দুস শুকুর সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, বান্দাইখাড়া বাজার বণিক সমিতির সভাপতি নবাব আলী, ইউ’পি সদস্য আব্দুল আজিজ প্রাং প্রমুখ।

 

অনুষ্ঠানে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা আর মাদকের ব্যবসা না করা এবং সেবন না করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তাদের প্রত্যেককে একটি করে লুঙ্গি ও একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক হাতে তুলে দিয়ে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স/অ