সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর আত্রাই উপজেলার উচলী কাশিমপুর গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে এনামুল হক (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

 

ছাত্রীটি তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আটককৃত এনামুল উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামের গোকুলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের উচলী কাশিমপুর গ্রামের জনৈক্য ব্যক্তির মিয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সপ্নিল (১২) (ছদ্মনাম) প্রতিদিনের ন্যায় আজও স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পথে পার্শ্ববর্তী তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামের এনামুল হক পথ রোধ করে। পরে রাস্তার পাশে ভূট্টার জমিতে তাকে নিয়ে গিয়ে তার মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। তাৎক্ষণিক মেয়েটি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বাঁচার জন্য চিৎকার করতে থাকে।

 

এ সময় মিয়েটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে এনামুল হক কে হাতে নাতে আটক করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এনামুল হককে গ্রেফতার করে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামুল হক কে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
স/শ