সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কুমঘাট ও থাঐপাড়া পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্রাই ব্র্যাকের মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকির সঞ্চালনায় কুমঘাট পল্লী সমাজের সভা প্রধান হাজেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহসানগঞ্জ চেয়ারম্যান মোঃ আক্কাস আলী প্রাং।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাবর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ইউ পি সদস্য খোরশেদা বেগম খুশি, ইউপি সদস্য নজরুল ইসলাম, আমজাদ হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রাণীনগর উপজেলা মাঠ সংগঠক আব্দুল হালিম, আত্রাই উপজেলা ব্র্যাক ওয়াসের দায়িত্বপ্রাপ্ত মাঠ সংগঠক মুনজুরে মাওলাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পল্লী সমাজের সদস্য বৃন্দ।
সভায় প্রধান অতিথি কুমঘাট ও থাঐপাড়া পল্লী সমাজের আপগ্রেড ঘোষণা করেন। একই সাথে তিনি মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে ব্র্যাকের পল্লী সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

স/অ